নীলফামারী প্রতিনিধি
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেছেন, কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষকের উত্পাদিত কৃষি পণ্যের নীতিমালা তৈরি করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে কৃষকদের উত্পাদিত পণ্যের খরচের ওপরে মুনাফা দিয়ে নির্দিষ্ট একটি মূল্য দিয়ে ক্রয় করা হবে। সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার কালার ডাঙ্গায় একটি কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।