সিলেটে এনএটিপি-২ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা

সিলেট অঞ্চলে দার্জিলিং কমলা সূর্যমুখী তরমুজ সরিষা চাষ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

সিলেট অফিস

সিলেট অঞ্চলের চার জেলার ১৮টি উপজেলার এনএটিপি-২ প্রকল্পের আঞ্চলিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা গতকাল সোমবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন কৃষি  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এনএটিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক  মোহাম্মদ  মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেবজিত্ সিংহ। কর্মশালায় সিলেট অঞ্চলের বিভিন্ন জাতের শস্যের উত্পাদন সমস্যা ও সম্ভবনার চিত্র তুলে ধরা হয়। এছাড়া এই অঞ্চলে দার্জিলিং কমলা, সূর্যমুখী, তরমুজ, সরিষা চাষ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় সিলেট অঞ্চলের ১৪০ জন কৃষি ও প্রাণী সম্পদ কর্মকর্তা অংশ নেন।

আলোচনায় প্রধান অতিথি মোহাম্মদ মতিউর রহমান তার বক্তব্যে বলেন, রিসার্চ ও সম্প্রসারণ কর্মীর সমন্বয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন শুধু টেকনোলজির উন্নয়ন করলেই হয় না। মাঠে তা সম্প্রসারণ করতে হবে। প্রকল্পটি দেশের ৫৭টি জেলার ২৭০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

সিলেট কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন  বিভাগীয় মত্স্য  অধিদপ্তরের উপ-পরিচালক  আবদুল মোতালেব, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ড, অমলেন্দু ঘোষ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলী ফিরোজ।