সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের এক বৈঠকে বলেছিলেন, আপনারা জানেন, তার সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার তার নিজ দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরাইলের প্রতি বেশি অনুগত। বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড এবং রবার্ট কস্টার ‘পেরিল’ নামের বইয়ে এই তথ্য উঠে এসেছে। জারেড কুশনার গোড়া ইহুদি পরিবারে বেড়ে উঠেছেন। তিনি ছিলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতার অন্যতম শীর্ষ ব্যক্তি। যদিও তার বিরুদ্ধে ইসরাইলের প্রতি পক্ষপাতের অভিযোগ উঠেছিল। ‘পেরিল’ নামক একটি বইয়ে সাংবাদিকরা উল্লেখ করেছেন বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্প প্রায়শই এই ধরণের ঠাট্টা-ইয়ার্কি মারতেন তার জামাই কুশনারের সঙ্গে। -বিজনেস ইনসাইডার