মুক্তির তালিকায় যুক্ত হলো চলচ্চিত্র ‘চরিত্র’। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন ফরহাদ আহমেদ। এছাড়া আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, বড়দা মিঠু, ফারুক আহমেদ, শম্পা নিজাম, গুলশানারা পপি, মিষ্টি মারিয়াসহ অনেকে।
ছোটপর্দায় নিয়মিত কাজ করা অভিনেতা ফরহাদ তার প্রথম ছবি প্রসঙ্গে বলেন, ‘এটি আমার প্রথম ছবি হলেও চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। নাট্যকলা নিয়ে পড়াশোনা ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকায় চরিত্রের সঙ্গে মিশে যেতে সহজ হয়েছে। আশা করছি গল্প নির্ভর এই ছবিটি সবার ভালো লাগবে।’
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. দ্বীন ইসলাম।
ইত্তেফাক/বিএএফ