স্বাধীনতা শিক্ষক পরিষদের জাতীয় কার্যকরী সংসদের নির্বাচনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার সংগঠনের বিশেষ কাউন্সিল অধিবেশনে তারা পুনর্নির্বাচিত হন। জাতীয় কার্যকরী সংসদের দ্বিতীয় জাতীয় বিশেষ সাধারণ সভা একই দিন ঢাকার সেগুনবাগিচা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রফেসর মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, প্রফেসর ড. এম নুরুল ইসলাম, প্রফেসর ড. মনিরুজ্জামান, অধ্যক্ষ এস এম একরামুল হক, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। বিশেষ কাউন্সিলে জাতীয় কার্যকরী সংসদের নেতৃবৃন্দ ছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদের ৭৬টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। —সংবাদ বিজ্ঞপ্তি