বলিউডে এখন যে জুটি চর্চার কেন্দ্রে রয়েছেন তারা হলেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। শোনা যাচ্ছে, খুব শিগগির বিয়ের করতে চলেছেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ মালহোত্রাকে। এই অভিনেতা বলেন, ‘আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। আমি জানি না। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো।’
সদ্য দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘শেরশাহ’ ছবিতে। জুটির অফস্ক্রিন রসায়ন ছাপ ফেলেছে অনস্ক্রিনেও। ফলস্বরূপ, সুপার ডুপার হিট শেরশাহ। ছবির গানে সিদ্ধার্থ কিয়ারার মিষ্টি রোম্যান্স নিয়ে এখনো মজে অনুরাগীরা।
ইত্তেফাক/এফএস