এক লটারিতেই ভাগ্য খুলে গেল ভারতের কেরালা রাজ্যের অটোচালক জয়পালান পি আরের। লটারিতে ১২ কোটি রুপি জিতে তিনি এখন নতুন স্বপ্নে বিভোর। প্রায় ১০ দিন আগে তিনি ঐ লটারির টিকিট কিনেছিলেন। সোমবার তার ফল প্রকাশিত হয়। আর সেই ফল দেখেই তার চক্ষু চড়কগাছ। দেখেন প্রথম পুরস্কারটি তার মেলেছে।
কেরালার মারাডুর বাসিন্দা ঐ অটোচালকের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছিলেন কি না।
জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে এই কোটিপতি অটোচালক বলেন, লটারির নাম্বার ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ঐ টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারো পরামর্শ নেইনি। ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কিনেছিলেন জয়পালান।
রবিবার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেছিলেন। কেরালা জুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। তবে জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা। —আনন্দবাজার পত্রিকা