‘শেখ হাসিনা :বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৭৫ জন নারী শিল্পীর অংশগ্রহণে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত  নেতা’ শীর্ষক আর্ট ক্যাম্প। গতকাল শুরু হওয়া এ আর্ট ক্যাম্প চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর  পরিকল্পনায় আর্ট ক্যাম্পে শিল্পী ফরিদা জামান, নাইমা হক, রোকেয়া সুলতানা, কুহু প্লামনডন, কনক চাঁপা চাকমা, আইভি জামান, ফারজানা আহমেদ শান্তা, সীমা ইসলাম, জয়া শাহরীন হক এবং সৈয়দা মাহবুবা করিমসহ ৭৫ নারী শিল্পী অংশগ্রহণ করছেন। এ আর্ট ক্যাম্পের চিত্রকর্ম নিয়ে আগামী ২৮  সেপ্টেম্বর থেকে একাডেমির জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে মাসব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হবে।