উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর জন্য ফাইজারের আরও ৫০ কোটি ডোজ কোভিড টিকা দান করতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে এই টিকাদানের প্রতিশ্রুতি দেবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বাড়তি এই টিকা নিয়ে উন্নয়নশীল দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত টিকার মোট সংখ্যা ১শ’ কোটি ছাড়িয়ে যাবে। বিবিসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হলে ১ হাজার ১শ কোটি ডোজ টিকা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।