ইউক্রেনে প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীকে হত্যার চেষ্টা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির শীর্ষ সহযোগীকে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার সকালে রাজধানী কিয়েভের কাছে একটি সড়কে তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে অজ্ঞাত একদল হামলাকারী। এ ঘটনায় প্রেসিডেন্ট জেলেনস্কির শীর্ষ সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধু শেরহি শেফার অক্ষত অবস্থায় রক্ষা পেলেও তার গাড়ি চালক মারাত্মক আহত হয়েছেন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আইরিনা ভেনেজিকতোভা জানিয়েছেন, শেফারকে বহনকারী ব্ল্যাক আওডি গাড়িটি লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে, গাড়িটিতে অন্তত ১০টি গুলি লেগেছে। রাস্তার উভয় পাশে বন থাকায় হামলাকারীরা লুকিয়ে থাকার ভালো আড়াল পেয়েছিল এবং পালিয়ে যেতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।