ক্রিস্টাল মেথ :ঢাকায় সবচেয়ে বড় চালান আটকের দাবি

রাজধানী থেকে ৫৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জব্দ করা ক্রিস্টাল মেথের বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এটি এখন পর্যন্ত ঢাকায় আটক হওয়া ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।