যাত্রা শুরুর দ্বিতীয় বছরে পা রাখলো আমেরিকান রাইডশেয়ারিং প্রতিষ্ঠান ‘ড্রাইভিল’। গত বছরের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। রাইডশেয়ারিংয়ের পাশাপাশি এই পথচলায় নতুন করে শুরু হয়েছে কুরিয়ার সেবা।
কুরিয়ার সেবা ছাড়াও শিগগিরই আরও কিছু নতুন সেবা নিয়ে হাজির হতে যাচ্ছে এই মার্কিন প্রতিষ্ঠানটি। তারই প্রেক্ষাপটে বাজারে ছাড়া হয়েছে ড্রাইভিল এর নতুন সুপার অ্যাপ 'ড্রাইভিল কানেক্ট'। আ্যপটি আপাতত প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। তবে অ্যাপ স্টোরে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে বলেও জানা যায়।
পণ্য ট্রাকিং থেকে শুরু করে সকল প্রকার সুবিধা নিয়ে এগিয়ে চলছে ড্রাইভিল কুরিয়ার। ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক ভাবে শুরু হওয়া ড্রাইভিল কুরিয়ার এখন পর্যন্ত এক লাখেরও বেশি পণ্য ডেলিভারি করতে সক্ষম হয়েছে। যার মোট লেনদেনের পরিমাণ ১৫ কোটিরও বেশি। খুব শিগগিরই নতুন বিনিয়োগকারী ‘ড্রাইভিল’ এ যোগদান দিবে বলেও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ড্রাইভিল-এর প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ওয়াহিদ উজ্জ্বল।
এখন পর্যন্ত ১০ মিলিয়ন ডলারেরও বেশি ড্রাইভিলে বিনিয়োগ করা হয়েছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে। শীঘ্রই মধ্যপ্রাচ্য শহরে ফুড অ্যাপস দিয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে ড্রাইভিল-এর।
ইত্তেফাক/জেডএইচডি