ইত্তেফাক রিপোর্ট
দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে হোটেল-রেস্তোরাঁ খাত। অথচ এই খাত অবহেলিত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে দাবি করা হলেও এখন পর্যন্ত শিল্পের মর্যাদা পায়নি। তাই এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন এই খাতের মালিকেরা। গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সভায় (বর্ধিত) নেতারা এ দাবি করেন।
অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তদারকির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই খাতের ব্যবসায়ীরা। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে নানা তথ্য-উপাত্ত চেয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতায় ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। তাই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে না রেখে একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অধীনে নিয়ে আসার দাবি জানান তারা।
সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘আমরা হোটেল-রেস্তোরাঁ খাতকে শিল্পের মর্যাদা চাই। শিল্প হিসেবে পরিচালিত হওয়ার জন্য যা যা করা লাগে, আমরা ইতিমধ্যে সেটা শুরু করেছি। আমরা সামনে এগোনোর জন্য যা কিছু করা লাগে তা করতে রাজি আছি।’ সভায় সমিতির সভাপতি গাজী মো. ওসমান গনি, প্রথম যুগ্ম-মহাসচিব ফিরোজ আলম সুমন, যুগ্ম-মহাসচিব ফয়সাল মাহবুব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, সারা দেশে ৬০ হাজার রেস্তোরাঁয় ৩০ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। প্রতিষ্ঠান আর জনবলের দিক থেকে পোশাক খাতের পর হোটেল-রেস্টুরেন্ট খাতের অবস্থান। ফলে এটি একটি সম্ভাবনাময় খাত। সম্ভাবনাময় এই খাত সরকারী নীতিসহায়তা পেলে একদিকে যেমন খাদ্যশিল্পে বিপ্লব আসবে, অন্যদিকে সরকারের রাজস্বও বাড়বে।
বাংলাদেশ কৃষি ব্যাংক, বরিশাল বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যাবসায়িক পর্যালোচনা সভা-২০২১ সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। সম্মেলনে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন