সাংবাদিক আজহার মাহমুদের মায়ের ইন্তেকাল দাফন সম্পন্ন

বিভিন্ন সংগঠনের শোক

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের সদস্য আজহার মাহমুদের মা হামিদা বানু (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজেউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টায় লাইফ সাপোর্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হামিদা বানু দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলামের বড় বোন।

শনিবার বিকালে আসরের নামাজের পর মিরসরাইয়ের ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মরহুমার বড় ছেলে আজহার মাহমুদ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি মোল্লা জালাল, সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী ও নির্বাহী সদস্য রুবেল খান, নির্বাহী সদস্য (পদাধিকার) যথাক্রমে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মো. নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, বর্তমান আহ্বায়ক ছালেক নাসির উদ্দিন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে যান।