চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাকিল (১৪) শিকলবাহা এলাকার আসামিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত শাকিল পেশায় অটোরিকশা চালক। গত শুক্রবার বিকালে কয়েক জন তার অটোরিকশা ভাড়া করে নিয়ে যায়; কিন্তু রাতে আর বাড়িতে ফেরেনি। স্থানীয় লোকজন ধানখেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) দুলাল মাহমুদ জানান, শাকিলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। পরিবারে অভিযোগও আমলে নিয়ে আমরা তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।