নাইক্ষ্যংছড়িতে অগ্নিদগ্ধে নারীর মৃত্যু

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারিতে অগ্নিদগ্ধ হয়ে রশিদা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতের কোনো এক সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রশিদা বেগম দক্ষিণ বাইশারি গ্রামের আছিউর রহমানের স্ত্রী।

বাইশারি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, 'রশিদা মোমবাতি জ্বালিয়ে উপুড় হয়ে ধ্যান করতেন। রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান। এ সময় তিনি ঘরে একা ছিলেন।' রশিদা মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তিনি জানান। পরে ভোর রাতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ কারখানার বিষাক্ত ধোঁয়া ও দূষিত বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ হুমকিতে

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে রশিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু