ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ময়লা পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।
চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আসমা বলেন, আমার বোনকে হাসপাতালে ভর্তি করার পর থেকে ময়লা পানি মাড়িয়ে যাওয়া-আশা করতে হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বিষয়টি আমি পৌরসভার মেয়রকে জানিয়েছি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা বলেন, পানি নিষ্কাশনের জন্য পৌর মেয়রকে জানানো হয়েছে। ডামুড্যা পৌরসভার মেয়র বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য বর্তমানে কোনো ফান্ড নেই। ফান্ড আসলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব।
ইত্তেফাক/কেকে