পুলিশ ও কাস্টমস ম্যাচ দিয়ে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল মাঠে গড়াচ্ছে আজ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পর সব চাইতে জমজমাট আসর চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে অংশ নিচ্ছে ১০টি দল। কাস্টমস স্পোর্টস ক্লাব, সিটি করপোরেশন একাদশ, মোহামেডান ব্লুজ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, কোয়ালিটি স্পোর্টস, মাদারবাড়ি উদয়ন সংঘ, বিসিআইসি ক্রীড়া সংসদ ও চট্টগ্রাম জেলা পুলিশ দল লড়াই করবে। আজ  উদ্বোধনী দিনে চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব ও নবাগত জেলা পুলিশ দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে।