নেত্রকোনায় খোলা অবস্থায় বালি পরিবহন বন্ধের দাবি

নেত্রকোনা প্রতিনিধি

প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় নেত্রকোনা জেলা শহরসহ বিভিন্ন সড়কে ঢাকনাবিহীন অবস্থায় ট্রাকে বালি পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজিত নেত্রকোনা পৌরসভা অফিস সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি মুস্তাফিজুর রহমান, শিকর উন্নয়ন সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, আরবানর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।