সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সরকার কারুশিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে কারুপণ্যের বিপণন প্রসারের লক্ষ্যে ফাউন্ডেশন চত্বরে কারুশিল্প ৪৮টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব অসীম কুমার দে, সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ- অঞ্চল শেখ বিল্লাল হোসেনসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।