নাটোরে প্রথিতযশা চিকিত্সক ডা. ওবায়দুল্লাহ আর নেই

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রথিতযশা চিকিত্সক ডা. ওবায়দুল্লাহ আর নেই। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রবিবার ভোড় ৬টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, চার পুত্র এবং ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নাটোরের প্রবীণ চিকিত্সক এবং উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন।তিনি বিগত ৮ সেপ্টেম্বর তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হলে তাকে ঢাকার এ এন জেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১৮ সেপ্টেম্বর তাকে নিয়ে যাওয়া হয় আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তিনি অত্যন্ত ইসলাম প্রিয় ও মিষ্ট স্বভাবের ভালো মানুষ ছিলেন।