বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত আব্দুুল আজিজ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত আব্দুুল আজিজ বড়াইগ্রাম উপজেলার আরাজি ভবানিপুর গ্রামের মৃত আফের আলীর ছেলে।  জানা যায়, তিনি নাটোর সদরের পিটিআই এলাকায় চাচার বাড়িতে গত সোমবার নাটোর পিটিআই মোড়ে রাস্তা পারাপারের সময় এক মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।