পিরোজপুরের মঠবাড়িয়ায় আবদুল্লাহ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পশ্চিম মিঠাখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের অটোরিকশা চালক রাজা শরীফের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু আবদুল্লাহ সোমবার দুপুরে নিজ বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। এ সময় একটি মোটরসাইকেল চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ তিন বছর প্রশাসনের দ্বারে ঘুরেও ক্ষতিপূরণ জোটেনি!
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক তাসলিমুর রহমান জানান, ‘এ ঘটনার পর মোটরসাইকেল চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তদন্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু