ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে দুই জন মারা গেছেন। তার হচ্ছেন উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মোকাদ্দেস হোসেন (৬৫ ) ও দক্ষিণ মনোহরপুর গ্রামের রোকসানা বেগম (৪৫ )।
সোমবার (২৭ সেপ্টম্বর) ভোর রাতে তাদের সাপে কামড় দেয়। হাসপাতালে আনার পথে তারা মারা যান।
মৃত মোকাদ্দেস হোসেনর ছোট ভাই হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তার ভাই ওয়াশ রুমে যান। এসময় তাকে গোখড়া সাপে দু’বার কামড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাঁড়ফুক করে। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টার দিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষাণা করেন। তবে গ্রামবাসি সাপটিকে মেরে ফেলে।
নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর বলাই কুমার বিশ্বাস জানান, দক্ষিণ মনোহরপুর গ্রামের গৃহবধু রোকসানা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। রবিবার গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রণা শুরু হলে স্বজনরা প্রথমে গ্রাম্য ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ঝাঁড়ফুক করে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
ইত্তেফাক/এসজেড