রাজধানীতে নতুন আউটলেট উদ্বোধন করলো পুমা। রবিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি-২৭ এ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে গ্লোবাল এই ব্র্যান্ডটি। দেশে পুমার এক্সক্লুসিভ ফ্রেঞ্চাইজি পার্টনার ডিবিএল গ্রুপের হাত ধরে লঞ্চ করা হয়েছে নতুন স্টোরটি।
ধানমন্ডি-২৭ এর নতুন এ স্টোরে স্পোর্টস, স্পোর্টস স্টাইল, রানিং, ট্রেনিং ও ফিটনেস লাইনআপের অধীনে থাকা পুমা’র সব পণ্যই পাওয়া যাবে। যার মধ্যে আছে নানা রকম জুতা, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাক প্যাক, ট্রাভেল ব্যাগ, হাত ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, স্পোর্টস ব্যাগ, রানিং শু, ওয়াকিং শু ইত্যাদি।
মানুষের বিপুল জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুমা'র নিজস্ব স্টোর লঞ্চের পরিকল্পনাও রয়েছে বলে ডিবিএল গ্রুপ পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালে বনানীর ১১ নম্বর রোডে ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করেছিলো বিগত ৭০ বছর ধরে বিশ্বের ১২০টিরও বেশি দেশের মানুষের পছন্দের শীর্ষে রয়েছে জার্মান প্রতিষ্ঠান পুমা’র পণ্য। জার্মানি, চীন, হংকং, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পুমা’র যেসব পণ্যগুলো পাওয়া যায়, সেই একই পণ্যগুলো এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের ধানমণ্ডি-২৭ এর নতুন স্টোরে।
নতুন এ স্টোর উদ্বোধনের সময়, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের এবং ডিবিএল গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি