সৈয়দা সাজেদা চৌধুরী টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছেন। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদ সদস্য (ফরিদপুর-২) সৈয়দা সাজেদা চৌধুরীকে স্পিকার গত ৭ তারিখ হতে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।
এর আগে, সংসদ উপনেতা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরী দশম সংসদ ও নবম সংসদেও দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিপর্যয়ের মুখে পড় আওয়ামী লীগ। সেই সংকটময় মুহূর্তে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। ১৯৭৬ সালে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
আরও পড়ুন: অবসরে গিয়েও সরকারি সুবিধা নিচ্ছেন সিবিএ নেতা
১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯২ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এর আগে ১৯৬৯ থেকে ৭৫ পর্যন্ত সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ইত্তেফাক/কেকে