মিঠাপুকুর মোটরসাইকেল ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মিঠাপুকুরে মোটরসাইকেল ও তেলবাহী ট্যাংলরির মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার শাহ্ আমানত হিমাগারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নুরনবী মিয়া (৪৫) মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নুরনবী মিয়া তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে রংপুর শহর থেকে মিঠাপুকুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শালাইপুর এলাকায় শাহ্ আমানত হিমাগারের সামনে বিপরীত দিকে থেকে আসা পদ্মা কোম্পানীর একটি তেলবাহি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়। ঘটনাস্থলেই নুরনবী মারা যান।’

আরও পড়ুনঃ গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৮টি ভস্মীভূত

হাইওয়ে পুলিশের ইনচার্জ আরও জানান, ‘নিহত নুরনবী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইম্যান হিসেবে কর্মরত ছিলেন। ৩ বছর আগে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। ঘাতক ট্যাংকলরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু