লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক-মোটরইসাকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ম্যাচেরঘাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোরশেদ আলম (৩৯) ও আরিফ হোসেন (৩৫)। তারা লালমনিরহাট জেলা সদরের গোশলাবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িমারী স্থলবন্দর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে মোটরসাইকেলযোগে খোরশেদ ও আরিফ লালমনিরহাটের দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় লালমনিরহাট জেলা সদর থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক মহাসড়কের মেছেরঘাট গ্রামে মোড় নেওয়ার সময় মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ নিহত ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।
আরো পড়ুন: সেতু না থাকায় ভেলায় ভাসিয়ে নেওয়া হল মরদেহ
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুই ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ