চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৭ অক্টোবর

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে আগামী ৫ অক্টোবর থেকে। তাদের ক্লাস শুরু হবে ৭ অক্টোবর। আগামী ১০ অক্টোবর সব শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে আর ১৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন। তবে হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে হবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অধিবেশনে বিভিন্ন অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও প্রক্টরসহ সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা অংশ নেন।