নরসিংদীতে জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

 নরসিংদী প্রতিনিধি

‘জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়’—এই প্রতিপাদ্য নিয়ে এবার নরসিংদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। নরসিংদীর সিভিল সার্জন  ডা. মো. নূরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। দিবসটির তাত্পর্য ও করণীয়সমূহ তুলে ধরে আলোচনাসভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ আমীরুল হক শামীম, ডা. মো. তৌহিদুল আলম, ডা. মাজহারুল ইসলাম সাওন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।