ফুটসাল বিশ্বকাপ সেমিফাইনাল
স্পোর্টস রিপোর্টার
লিথুনিয়ায় ফুটসাল বিশ্বকাপের আসর শূরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর। আর ফাইনাল হওয়ার কথা রয়েছে ৩ অক্টোবর। খেলা প্রায় শেষের দিকে। আজ বাংলাদেশের সময় রাত ১১টায় টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামীকাল অন্য মেসিফাইনালে খেলবে পর্তুগাল ও কাজাখাস্তান। আর্জেন্টিনা-ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের ডার্বি। ফুটসালেও তাই। ফুটসাল বিশ্বকাপে ব্রাজিল পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা একবার চ্যাম্পিয়ন হয়েছে, সেটি ২০১৬ সালে কলম্বিয়ায়। ২০১২ সালে থাইল্যান্ডে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা।
ফিফায় এই খেলাটি নিয়মিতই হচ্ছে। ফুটসালের খেলা হয় উডেন ফ্লোরে। ফুটবল মাঠের চারভাগের একভাগ সাইজের মাঠ। প্রতি দলে পাঁচ জন করে খেলতে পারে। সব মিলিয়ে ১২ জন থাকবে দলে। খেলোয়াড় পরিবর্তন করা যতখুশি।