প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাসায় যান।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। চিকিত্সাধীন অবস্থায় তাকে একবার আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হলে তাকে কেবিনে স্থানান্তর করেন চিকিত্সকরা। এক মাস ১২ দিন হাসপাতালে চিকিত্সা গ্রহণ শেষে গতকাল সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন বলে জানিয়েছেন তার জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল। তিনি বলেন, স্যার অসুস্থ থাকাবস্থায় অনেকেই তার চিকিত্সার বিষয়ে খোঁজ নিয়েছেন। হাসপাতালে এসেছেন। সবার প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।