অনলাইনে ভিন্ন এক মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করেছে তরুণদের সংগঠন দ্য রয়াল করিডর। 'আজ আমরা অনুসরণ করি, কাল আমরা প্রতিনিধিত্ব করবো' স্লোগানে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে 'মেধা অন্বেষণ ২০২১' প্রতিযোগিতাটি।
ই-ট্রেইলের পৃষ্ঠপোষকতায় এবং ইত্তেফাক প্রজন্ম, মাইন্ড স্প্ল্যাশ ম্যাগাজিন ও ইন্টার্যাটিভ কেয়ারের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এটি।
তরুণদের সৃজনশীলতা, আত্মসমালোচনামূলক চিন্তাভাবনা, যোগাযোগের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কাজ করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মোবাইল ফটোগ্রাফি, ট্র্যাডিশনাল আর্ট (পেইন্টিং, স্কেচ, ড্রয়িং), ডিজিটাল আর্ট, গান বা নাচের ভিডিও জমা দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রতিযোগীরা।
বিজয়ীদের জন্য দশ হাজার টাকা সমমূল্যের আকর্ষণীয় পুরষ্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও দ্য রয়াল করিডরের ফেসবুক পেজে মেধা অন্বেষণকে উপলক্ষ করে বিভিন্ন সচেতনতামূলক লাইভ সেশনও আয়োজন করা হচ্ছে।
ইত্তেফাক/এসটিএম