জয়পুরহাট সদরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুবককে ৬০ বছর কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরসহ মোট ৭২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাটের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত যুবক মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়া গ্রামের মামুন আকন্দের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সকালে ঐ ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় মোমিন আকন্দ মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়। এরপর ধর্ষণ করে। এর তিন মাস পর মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ছয় জনকে আসামি করে মামলা করেন।
ইত্তেফাক/এমআর