খুলনায় পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মো. রাজীব শেখ (২৯) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার গভীর রাতে নগরীর আড়ংঘাটা থানা এলাকার গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজীব আড়ংঘাটার গাইকুড় দক্ষিণপাড়ার ইয়াসিন শেখের ছেলে। এ ঘটনায় বুধবার তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রাজীবের বিরুদ্ধে দুটি মাদকের মামলা, একটি চুরি মামলা এবং একটি অস্ত্র মামলা রয়েছে। এসব মামলায় তার ২০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।
ইত্তেফাক/ইউবি