দ্য ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ (ইএফএসএএস) জানিয়েছে, পাকিস্তান সমর্থিত জিহাদিরা আফগানিস্তান থেকে কাশ্মিরে প্রবেশ করার আশংকা আছে। বিশেষ করে তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার সংস্থা- ইউএনএইচআরসি এর ৪৮তম সাধারণ অধিবেশনে এসব মন্তব্য করেছেন ইএফএসএএস এর পরিচালক জুনায়েদ কুরেশি।
তিনি বলেন, ১৯৮৯ সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেড়ে গেলো তখন অনেকে জিহাদিরই অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয়েছিলো। তাদের কিছু কাশ্মিরে চলে যায়। সেই ঘটনার ৩২ বছর পর মার্কিন সেনারা আফগানিস্তানের মাটি ছেড়েছে। পুনরায় গদি দখল করেছে তালেবান। এখন আফগানিস্তানে সংঘাত করার জন্য তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিপক্ষ নেই। তাই ভাড়াটে সন্ত্রাসীদের এখন কোনো কাজ নেই।
তিনি আরও বলেন, ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর ভাড়াটে সন্ত্রাসী কর্মহীন হয়ে পড়ে। পাকিস্তান কর্তৃক পরিচালিত ও সমর্থিত এসব ভাড়াটে সন্ত্রাসী পরে কাশ্মিরে পাড়ি জমায়। আশংকা হচ্ছে, এবারও তেমন কিছুই হয়তো হতে পারে।
ইত্তেফাক/টিআর