মৌলভীবাজার ও কিশোরগঞ্জে দাবা লিগ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো মুজিববর্ষ মৌলভীবাজার জেলা দাবা লিগ। গতকাল সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে দাবা লিগের উদ্বোধন করা হয়। এদিন বিকালে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। জেলা দাবা লিগে আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ডায়মন্ড ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, কনফিডেন্স ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সানফ্লাওয়ার, মাহদিস ইলেভেন, আনবিটেন ইলেভেন ক্রিকেট ক্লাব। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এই দাবা লিগ অনুষ্ঠিত হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রথমবারের মতো শুরু হলো কিশোরগঞ্জ জেলা দাবা লিগ। গতকাল শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে দাবা লিগের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ল অ্যান্ড ট্রাস্টের সৌজন্যে আয়োজিত লিগে কিশোরগঞ্জ জেলার ১৫টি ক্লাব অংশগ্রহণ করছে। প্রতিটি দলে ছয় জন করে মোট ৯০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন এই আয়োজনে।