ট্রাম্পের সঙ্গে করা চুক্তির কারণেই তালেবানের শক্তি বেড়েছে

গত বছরের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় তালেবান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেটিতে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের একটি সময়সীমা নির্ধারিত হয়। এখন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ওই চুক্তিই তালেবানের আফগানিস্তান দখলের পেছনে ভূমিকা রেখেছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, হাউস অব রিপ্রেজেনটেটিভ আর্মস সার্ভিসের কমিটিতে বুধবার (২৯ সেপ্টেম্বর) জেনারেল ম্যাকেঞ্জি বলেন, তালেবান ও ট্রাম্প প্রশাসনের মধ্যকার সম্পাদিত দোহা চুক্তি আফগান সরকারের ওপর শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পেরেছিল। তারা বুঝতে পারে যে, নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তা বন্ধ হয়ে যাবে।

গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সেটি ছিল কফিনে ঠোকা শেষ পেরেক, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ