আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কৃষিবিদদের এই নেতা বলেন, ঐক্যই শক্তি। ঐক্য পারে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল কৃষিবিদদের ঐক্যবদ্ধ হয়ে দেশ, জাতি, কৃষক ও কৃষিবিদদের উন্নয়নে একসাথে কাজ করতে হবে।
শুক্রবার (১ অক্টোবর) শুক্রবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি-জামায়াত হাওয়া ভবনের নীলনকশায় কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে তাণ্ডব শুরু করেছিলো। আজ সেই পহেলা অক্টোবর। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, ২০০১ সালের পহেলা অক্টোবর বিএনপি জামাত একই কায়দায় নিরীহ বাঙালির উপর হামলা করেছিলো। এদিন তারা অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী নির্যাতন, হত্যার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেদিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলো, নির্যাতিত হয়েছিলো, জীবন দিয়েছিল তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই।
বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এসডিজি অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কলম্বিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে মুকুট মণি উপাধিতে ভূষিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ শান্তির স্বপ্নের বাংলাদেশ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্ব স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/এমএএম