মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, গরিবের জান বাঁচানো, ঘুষ, দুর্নীতি বন্ধ, ভাত ও ভোটের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকালে উপজেলার রেলগেট এলাকার শহিদ ওহিদ স্মৃতি চত্বরে এ সমাবেশ হয়। কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী লালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মধুখালী রেলগেট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বিক্ষোভ মিছিলটি মধুখালী বাজার হয়ে রেলগেটে এসে শেষ হয়।