শিকাগো এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত তমালিকা

বিনোদন রিপোর্ট

 

শিকাগোতে অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলেন অভিনেত্রী তমালিকা কর্মকার। জিগার জি’র পরিচালনায় ‘টু বি ওমেন’ শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। মা-মেয়ের অন্তর্দ্বন্দ্ব নিয়ে সামাজিক একটি মেসেজ দিয়েছেন পরিচালক তার এই ছবিতে।

ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী তমালিকা কর্মকার বলেন, ‘ছবিটির গল্পই আমাকে প্রথমে টেনেছে। এরপর কাজ করতে গিয়ে সত্যিই মুগ্ধ হয়েছি। শিকাগোতে অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালটি খুব সম্মানজনক একটি উত্সব। সম্মানিত জুরিরা ছবিটির ভুয়সী প্রশংসা করলেন। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো তারকারা ছবিটি প্রদর্শনের পর অনেক নির্মাতারা বাংলাদেশের কালচার নিয়ে জানতে চাইলেন। সমাজ ব্যবস্থা নিয়ে কৌতুহলী হলেন। একটা ভালো কাজ করার এটিই সবচেয়ে বড় আনন্দ।’