ক্রিকেটে ‘টেলেন্ট উইথ বিউটি’র পারফেক্ট সংজ্ঞা হতে পারেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিস পেরি। অনেক আগেই নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন। সেটিকেও দিনকে দিন আরও শক্ত করছেন। এবার আরও একটি অনন্য রেকর্ডের অধিকারী হলেন, যেখানে তিনিই একমাত্র নারী।
ভারতীয় নারী দলের বিপক্ষে চলমান পিংক টেস্টের প্রথম ইনিংসে ২টি উইকেট শিকার করেছেন এলিস পেরি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র নারী হিসেবে ৫০০০ রান ও ৩০০ উইকেটের মালিক বনে গেলেন তিনি। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে আর কারো এই রেকর্ড নেই।
List of women with 5000 runs and 300 wickets in international cricket
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 2, 2021
1. Ellyse Perry
End of list#AUSvIND #PinkBallTest pic.twitter.com/GbticCuFRA
ছেলেদের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ১৭ জন এই রেকর্ড স্পর্শ করেছেন। তালিকায় ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট নিয়ে সবার ওপরে ওয়াসিম আকরাম। ১২২৯৬ রানের পাশাপাশি ৫৯৮ উইকেট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছেন সাকিব আল হাসান।
ইত্তেফাক/টিএ