ছাত্রলীগ নেতা ওয়াদুদ খোকনের স্মরণে মিলাদ মাহফিল

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খোকনের দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের  বর্তমান, সাবেক নেতৃবৃন্দ ও আব্দুল ওয়াদুদ খোকনের শুভানুধ্যায়ীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে সাবেক ছাত্রনতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আমিনুল ইসলাম, জিয়াউদ্দিন শিপু, মাসুদুর রহমান, বদিউজ্জামান সোহাগ, রাশেদুল মাহমুদ রাসেল, সাজ্জাদ সাকিব বাদশা, বীর আবু আববাস,মফিজুল ইসলাম ঢালী,আহসানউল্লাহ বাশার, ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। 

ইত্তেফাক/জেডএইচডি