বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১৫ অক্টোবর

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে হল খোলা ও সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের (জনসংযোগ শাখা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রথমে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিএইচডি) এর সব শিক্ষার্থী; আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধুমাত্র ৪র্থ বর্ষ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫ অক্টোবর থেকে হলসমূহ খুলবে এবং ১৮ অক্টোবর শিক্ষা কার্যক্রম শুরু হবে।

ইত্তেফাক/কেকে