এক ঝাঁক তারকার উপস্থিতিতে যাত্রা শুরু হলো ‘রিয়েল থাই স্কাই ক্যাফে’র। গত ১ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় সেক্টর-১১তে জনপথ সড়কে খান টাওয়ারের ১৩ ও ১৪ তলায় রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
দেশি-বিদেশি ভোজনবিলাসীদের কথা মাথায় রেখে অভিজ্ঞ থাই শেফের তত্ত্বাবধানে স্যুপসহ ওথেনটিক থাই ফুডের পাশাপাশি হরেক রকম হট ও কোল্ড কফি, আইসক্রিম, কেক-পেস্ট্রির সঙ্গে রয়েছে মজাদার সব ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড। কেক কেটে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, শিল্পী সমিতির সেক্রেটারি জায়েদ খান, চিত্রনায়ক ইমন, কণ্ঠশিল্পী আাঁখি আলমগীর ও প্রতীক হাসানসহ একঝাঁক তারকা। পরে ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত হয়ে সবার সঙ্গে কুশলবিনিময় করে পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখেন।
উত্তরাবাসীর মনে এমন একটি স্কাই ক্যাফের আঁকুতি দীর্ঘদিনের উল্লেখ করে উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে রিয়েল থাই স্কাই ক্যাফের চেয়ারম্যান মো. আসলাম খান অপু বলেন, উত্তরায় এমন একটি রুফটপ ক্যাফে ছিল সময়ের দাবি, যেখানে বসে পুরো উত্তরার ইনফিনিট ভিউ পাওয়া যাবে। ক্যাফেপ্রেমীদের কথা মাথায় রেখে জমকালো ডেকোরেশনের পাশাপাশি খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে খাবারের গুনগতমান নিশ্চিত করাসহ জীবাণুমুক্ত হালাল ও টাটকা খাবারের নিশ্চয়তা দিচ্ছি আমরা।
ইত্তেফাক/জেডএইচডি