পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে ২৫ অক্টোবর

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২৫ অক্টোবর। এদিন থেকে সশরীরে ক্লাস চালু হবে সব বিভাগে। তার আগে ২১ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সব বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, জ্যেষ্ঠ অধ্যাপকসহ বিভিন্ন ক্যাটাগরি থেকে মনোনীত শিক্ষকরা উপস্থিত ছিলেন।