নরসিংদী প্রতিনিধি
দীর্ঘ ২৮ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহমুদুল হাসান ওরফে মঞ্জুকে গ্রেফতার করেছে র্যাব-১১ নরসিংদী। গতকাল রবিবার ভোররাতে নরসিংদীর শিবপুর থানার সৈয়দেরখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। অভিযুক্ত উক্ত ডাকাতের বিরুদ্ধে ২৮ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছিল এবং ১৯৯২ সালে থেকে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর থেকে সে বিদেশে বিশেষ করে সৌদিআরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আত্মগোপন করে থাকে।