জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বাবাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর। পরে আবু সাঈদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।