কালীগঞ্জে পাঠাগারে অর্ধলক্ষ টাকার বই দিল কেকেএস

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে প্রায় অর্ধলক্ষ টাকার বই দিয়েছে সামাজিক উন্নয়ন সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস)। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো. শিবলী সাদিকের হাতে বই তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল,  যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, সদস্য দুলাল মোড়ল প্রমুখ। কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ বলেন, ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে কাজ করছে সংগঠনটি। ইউএনও মো. শিবলী সাদিকের উদ্যোগে  এবং মেহের আফরোজ চুমকি এমপি, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও স্থানীদের সহযোগিতায় গত বছর পাঠাগার তৈরি হয়েছে ।