সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে সদর উপজেলার আদর্শগ্রামের কৃষক তৈয়বুর রহমানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডের আসামি হলেন সুনামগঞ্জ সদর উপজেলার আদর্শগ্রামের কুদরত উল্ল্যার ছেলে  লুৎফর মিয়া। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা দায়রা জজের পিপি খায়রুল কবির রুমেন জানান, ২০০৮ সালে তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসা তার স্বামীর মধ্যে বিরোধ মীমাংসার জন্য সালিস করতে বসেন দুই পক্ষের লোকজন।  সালিসে দুইপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তৈয়বুর রহমানের মৃত্যু হয়।

এ সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন।

ইত্তেফাক/ইউবি